
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরিষা কেটে ঘরে তোলার কাজে আধুনিক ফসল কাটার যন্ত্র রিপার কৃষকদের ভরসা হয়ে উঠেছে। আধুনিক যন্ত্র ব্যবহারে কম সময়ে দ্রুত ফসল ঘরে তোলা যাচ্ছে এবং প্রতি বিঘা প্রায় এক হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হচ্ছে।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাণীশংকৈলে প্রায় ৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ বছর এত বেশি জমিতে সরিষা চাষ হওয়া নজিরবিহীন। নন্দুয়ার ইউনিয়নের একজন কৃষক জানান, আগে এক বিঘা জমির সরিষা কাটার খরচ প্রায় ১,৫০০ টাকা হতো। বর্তমানে রিপার যন্ত্র ব্যবহারে বিঘা প্রতি খরচ কমে প্রায় ৫০০ টাকা।
কৃষকদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ফলনও ভালো হয়েছে। অনেক এলাকায় বিঘা প্রতি প্রায় ৯ মণ ফলন হয়েছে। বাজারে প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে ২,২০০–৩,০০০ টাকায়, ফলে উৎপাদন খরচ কমে কৃষকরা ভালো লাভের আশা করছেন।
উপজেলার কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে ৩৭টি রিপার যন্ত্র বিভিন্ন কৃষক গ্রুপে বিতরণ করা হয়েছে। এসব যন্ত্র ব্যবহার করে দ্রুত ফসল কাটার পাশাপাশি একই জমিতে অল্প সময়ে ধান চাষেরও সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, “রিপার যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিক সংকট অনেকটাই কমেছে এবং কৃষকদের উৎপাদন খরচও কমছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.