ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে: অতিরিক্ত আইজিপি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে: অতিরিক্ত আইজিপি

রাজশাহী পুলিশ একাডেমিতে ১৬৯তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। সমাপনী কুচকাওয়াজে মোট ৪১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

কুচকাওয়াজে আবু বক্কর ছিদ্দিক (পিএ/৭৩৪) বেস্ট টিআরসি নির্বাচিত হন। এছাড়া বেস্ট একাডেমিক হিসেবে জাহিদ হাসান (পিএ/৬২০), বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস হিসেবে মিলন ইসলাম (পিএ/৪৪৪) এবং বেস্ট শুটার হিসেবে মোমিনুল ইসলাম (পিএ/২৪১) নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।”

অতিরিক্ত আইজিপি বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কর্মপরিধি বৃদ্ধির সঙ্গে পুলিশের দায়বদ্ধতাও বেড়েছে। তাই সেবা ও দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে: অতিরিক্ত আইজিপি

আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬