ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্রামে আলো ছড়ালেন ক্রিকেটার তামিম, নিজের খরচে নির্মাণ করে দিলেন মসজিদ

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৫০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামে আলো ছড়ালেন ক্রিকেটার তামিম, নিজের খরচে নির্মাণ করে দিলেন মসজিদ

নাটোরের নলডাঙ্গার প্রত্যন্ত হাঁপানিয়া গ্রামে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন সাবেক অধিনায়কের

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু মাঠের ক্রিকেট দিয়েই মানুষের ভালোবাসা জয় করেননি, মাঠের বাইরেও তিনি রেখে যাচ্ছেন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

এবার তার সেই মানবিকতার ছোঁয়া লেগেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের হালতিবিল ও বারনই নদীর পাশের প্রত্যন্ত হাঁপানিয়া গ্রামে। অজপাড়াগাঁয়ের এই এলাকায় সম্পূর্ণ নিজের খরচে একটি দৃষ্টিনন্দন পাকা মসজিদ নির্মাণ করে দিয়েছেন তামিম ইকবাল।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটিতে দীর্ঘদিন ধরে নামাজ আদায়ের জন্য তীব্র ভোগান্তি ছিল। আশপাশে কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হতো। এই বিষয়টি জানতে পেরে প্রায় চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে নিজের ইচ্ছার কথা শেয়ার করেন তামিম ইকবাল। পরে তাইজুল ইসলামের বাবার মাধ্যমে এমন একটি গ্রামের খোঁজ করা হয়, যেখানে প্রকৃত অর্থেই একটি মসজিদের প্রয়োজন ছিল। অবশেষে হাঁপানিয়া গ্রামকে নির্বাচন করা হয়।

এর আগে ওই স্থানে ছিল ছনের বেড়া ও টিনের চালের একটি ছোট মসজিদ। এলাকাবাসী একাধিকবার পাকা মসজিদ নির্মাণের চেষ্টা করলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি। এমনকি একবার মসজিদ নির্মাণের জন্য সংগৃহীত এক লাখ টাকা আত্মসাৎ করে একজন পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। দীর্ঘ হতাশার পর শেষ পর্যন্ত তামিম ইকবালের সহায়তায় স্বপ্ন পূরণ হয় গ্রামবাসীর।

বর্তমানে সেখানে একটি সুন্দর ও পাকা মসজিদ দাঁড়িয়ে গেছে। প্রতিদিন গ্রামের মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করছেন।

এলাকাবাসী সাহিনুর ইসলাম, পাভেল প্রামানিক, আব্দুল হান্নান সরকার, মসজিদের মুয়াজ্জিন ইস্তুল প্রামানিক এবং মসজিদ কমিটির সভাপতি মো. সুলতাল প্রামানিক মিঠুসহ অনেকে বলেন, তামিম ইকবালের এই উদ্যোগ তাদের জীবনে নতুন আলোর সঞ্চার করেছে।

তারা আরও বলেন, মাঠের বাইরেও একজন জাতীয় ক্রীড়াবিদ কীভাবে সমাজের জন্য কাজ করতে পারেন, তামিম ইকবাল তার অনন্য উদাহরণ। তারা তামিমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বড় বড় উদ্যোগ নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রামে আলো ছড়ালেন ক্রিকেটার তামিম, নিজের খরচে নির্মাণ করে দিলেন মসজিদ

আপডেট সময় : ১২:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫