ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল

রাকসুতে শিবির প্যানেলে সর্বোচ্চ ভোটে জয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসুতে শিবির প্যানেলে সর্বোচ্চ ভোটে জয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এক অনন্য নজির সৃষ্টি করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন চন্দ্রের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়েও শিবির-সমর্থিত প্যানেলে অংশগ্রহণ ও বিজয়ের বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন,

“শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে। সেই অবস্থান থেকে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

রাকসু নির্বাচনে সুজন চন্দ্রের এই জয় শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এটি প্রমাণ করে যে আদর্শ ও মূল্যবোধের জায়গায় ধর্ম নয়, বিশ্বাসই মুখ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসুতে শিবির প্যানেলে সর্বোচ্চ ভোটে জয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫