ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নালিতাবাড়ীতে বজ্রপাতে নারীর মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে বজ্রপাতে নারীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় যান। ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা নাতনি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫