ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

রাবির ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবির ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বিভাগের সামনে তারা এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসি যে সাবজেক্ট কোড তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভিতর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সম্মুখীন হচ্ছে। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি তুলে আসছি। আমরা স্মারক লিপি প্রদান করলে আমাদের শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো স্বদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয় তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে হবে।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন বলেন, শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সাথে অন্যকিছু যুক্ত করতে। তাদের দাবির প্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে গত ২০ তারিখে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে। কিন্তু বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই তারা বৃহস্পতিবার আন্দোলনের ডাক দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন

আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫