ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

পঞ্চগড়ে প্রকল্প বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানের গড়িমসি

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৩৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে প্রকল্প বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানের গড়িমসি

পঞ্চগড়ে প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছেন আওয়ামীলীগ পন্থি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। অর্থ বছর শেষ হয়ে আরো এক বছর অতিবাহিত হলেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় টাকা আত্মসাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের আক্ষেপ, প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু তারা সেবা পাচ্ছেন না।চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন কাজে গড়িমসি করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না অভিযোগ তাদের।

স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এলাকাবাসীর চিকিৎসা সেবার জন্য ব্যাক্তিগত অর্থে এ্যাম্বুলেন্স কিনে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন।কিন্তু সাড়ে তিন বছরেও সেটা করেননি। এদিকে এ্যাম্বুলেন্স কেনার জন্য প্রকল্পের টাকা নিয়েও দুই বছরের বাস্তবায়ন করেননি চেয়ারম্যান।

জানা যায়, বলরামপুর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ১২ লাখ ৭ হাজার ৯০০ টাকা বরাদ্দ হয়।নিয়ম অনুযায়ী কাগজপত্র দাখিল করে টাকা উত্তোলন করেন।প্রকল্পের স্ক্রীম নেওয়া হয় ইউপিতে সর্বসাধারনের জরুরী চিকিৎসা হাসপাতালে রোগি পৌঁছানোর এ্যাম্বুলেন্স ক্রয়ের।প্রকল্পের সভাপতি করা হয় সংরক্ষিত ইউপি সদস্য জবা রানীকে। তবে এতোদিনেও এ্যাম্বুলেন্স না কিনার বিষয়টি শুনে হতভঙ্গ প্রকল্প সভাপতি। পরে তিনি বলেন, সে বিষয়ে চেয়ারম্যান ভাল জানেন।কতদিনে এ্যাম্বুলেন্সটি নিবেন।

এ বিষয়ে বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন,আমরা টেন্ডার করেছি কিন্তু কেউ অংশ গ্রহণ করেননি।ওই বরাদ্দ দিয়ে এ্যাম্বুলেন্স পাওয়া যায় না।তারপরও আমরা চেষ্টা করছি।অনেক জায়গায় দেখেও আসছি তবে খুব জরুরী এ্যাম্বুলেন্সটি ক্রয় করা হবে।

এদিকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নাই, তবে এব্যাপারে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

May 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে প্রকল্প বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানের গড়িমসি

আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫