ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

৫ গুনীজনকে সম্মাননা দিলো রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ২২২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ গুনীজনকে সম্মাননা দিলো রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি

রাজশাহী ব্যুরো:

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি থেকে ৫ গুনীজনকে সম্মাননা-২০২১ প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১ মার্চ) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

৫ ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে ১০ হাজার করে টাকা, উত্তরীয়, মেডেল ও সনদপত্র প্রদান করা হয় গুনীজনদের।

সম্মাননাপ্রাপ্ত গুনীজনেরা হলেন, দ্বিজেন্দ্রনার্থ ব্যানার্জী (নাট্যকলা), জয়দীপ ভাদুড়ী (আবৃত্তি), রাজশাহী থিয়েটার (সাংস্কৃতিক সংগঠন), আব্দুর রশিদ (সঙ্গীত), যতন কুমার পাল (যন্ত্রশিল্প-তবলা)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসন আব্দুল জলিল। এছাড়া বিশিষ্ট নাট্যজন মলয় কুমার ভৌমিক, রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ৫ গুনীজনকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হলো। গুনীজনদের সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। সম্মাননা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে।

বিশেষ অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, শিল্পকলা একাডেমিতেই সংস্কৃতির চর্চা হয়। অনেক গুনীজন তৈরি হয় এখান থেকে। পূর্বে এভাবে গুনীজন সংবর্ধনা দেওয়া হতো না। বর্তমানে জনবান্ধব, শিশু ও নারীবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুনীজনদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করেছেন। সকল ক্ষেত্রের মানুষকে নিজ নিজ ক্ষেত্রে সম্মাননা, স্বীকৃতি প্রদান করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ গুনীজনকে সম্মাননা দিলো রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি

আপডেট সময় : ০৮:২৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২