ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

দিনাজপুরে বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

এল এইচ আকাশ, দিনাজপুর প্রতিনিধিস
  • আপডেট সময় : ১২:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ফরিদা আক্তার (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোদাগাড়ী কোচিং সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরিদা আক্তার উপজেলা ৭ নং উথরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়া গ্রামের ফইজউদ্দিন রহমান বাবুর মেয়ে। সে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোদাগাড়ী কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষ করে তিন বান্ধবী মিলে বাড়ি ফিরছিল ফরিদা আক্তার। পথিমধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ফরিদাসহ তিন বান্ধবী আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ফরিদাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১২:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪