ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু

শেরপুরে আবারও সড়ক দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৪১২ বার পড়া হয়েছে

শেরপুর থানা-সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে আবারও সড়ক দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক নিহত!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে মাহিন্দ্রা ট্রাক্টরচালিত ডাম্প ট্রাকের সাথে আবারও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শুকুর আলী (২৫) নামে ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার ২০ মার্চ সন্ধ্যায় জামালপুর-বকশীগঞ্জ সড়কের চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার মাঝপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত শুকুর আলী সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। আহত ইজিবাইক চালক লুৎফর রহমানকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার নন্দীরবাজার মাঝপাড়া এলাকায় মাহিন্দ্র ট্রাক্টরচালিত একটি ডাম্প ট্রাক ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও ইজিবাইকের চালক দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাম্প ট্রাক চালক শুকুর আলীর মৃত্যু হয়।

এদিকে এই ঘটনায় আহত ইজিবাইক চালক লুৎফর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন,ডাম্প ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত একজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিয়মিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান।

March 20, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে আবারও সড়ক দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক নিহত!

আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪