ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রাজশাহী বিভাগে বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষায় ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বগুড়া জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট ১ হাজার ৭০৬ জন করোনায় মারা গেছেন। এর আগের দিন চারজনের মৃত্যু হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯৪ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ২৪১ জন, রাজশাহী জেলায় ২৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নাটোরে ৮৫ জন, নওগাঁয় ৮৬ জন, সিরাজগঞ্জে ১৩১ জন, বগুড়ায় ১২৬ জন ও জয়পুরহাটে ৪৭ জন আছেন।
রাজশাহী বিভাগে ২০২০ সালের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে মোট ১ লাখ ৯ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৬৩ জন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
আজ সোমবার সকাল আটটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে আছেন। হাসপাতালের ১০৪ শয্যার বিপরীতে ৬৩ জন ভর্তি আছেন। এর মধ্যে রাজশাহী জেলারই আছেন ৩৬ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, আগের ২৪ ঘণ্টার চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত হার কমেছে। তবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বিভাগে বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

আপডেট সময় : ০৪:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২