ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

লালপুরে হাত-পায়ের রগ কেটে আ’লীগ নেতাকে হত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

লালপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে হাত-পায়ের রগ কেটে আ’লীগ নেতাকে হত্যা!

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে হাত-পায়ের রগ কেটে আ’লীগ নেতাকে হত্যা! নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি প্রমাণিকে (৪৫) হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হাত ও পায়ের রগ কেটে তার হত্যা নিশ্চিত করা হয়। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় ডাঙ্গাচিলান বাজারে এ ঘটনা ঘটে। ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলের তেল কেনার জন্য বের হন ওসমান গণি। স্থানীয় একটি দোকানে তেল কেনার সময় প্রতিপক্ষের লোকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে হাতুরিপেটা করা হয়। এরই এক পর্যায়ে ওসমান গণি মাটিতে লুটিয়ে পড়লে তার হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের লোকজন। কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি ওসমান গনি। এই কারনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীদের ধারনা।

অপর একটি সুত্র জানায়, নিহত ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আকরাম হোসেন জানান, হামলাকারিরা ওসমানের প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে আসছিলো। সাবেক সদস্য রেজাউলের নেতৃত্বে হামলা হয় বলে তিনি লোকমুখে শুনেছেন। লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ স ম মাহামুদুল হক এ হত্যাকান্ডের বিচার দাবী করেছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ উজ্জল হোসেন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসমান গণির মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে।পুর্ব বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওসি আরও বলেন, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন ওসমান গণি। তদন্ত করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে।

September 3, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে হাত-পায়ের রগ কেটে আ’লীগ নেতাকে হত্যা!

আপডেট সময় : ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩