ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা আদায়ের দায়ে যুবকের কারাদণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

সাইবার ট্রাইব্যুনাল রাজশাহী-ছবিসংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে টাকা আদায়ের দায়ে যুবকের কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক:
ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা আদায়ের দায়ে যুবকের কারাদণ্ড! রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে টাকা আদায়ের দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। রোববার (১৩ আগস্ট) দুপুরে পৃথক দুইটি ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মোঃ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় আরও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম রাকিবুল ইসলাম (২২)। সে রংপুরের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২২ সালের জুলাই মাসে মামলার বাদী সামছুল ইসলামকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করে ফোন করেন রাকিবুল ইসলাম। তিনি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে ইউএনও সেজে তার কাছ থেকে ২৮ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেন। সামছুল ইসলামকে এর কিছু দিন পর আবারও ফোন করেন রাকিবুল ইসলাম। তিনি এবার জানান, তার সঙ্গে আরও একজন সাবেক কাউন্সিলরকে উল্লেখিত এ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করতে দিতে চান।

এতে সামছুলের সন্দেহ হয় যে, তিনি ফাঁদে পড়েছেন। এরপর সরাসরি তিনি ইউএনওর কাছে যান। সেখানে গিয়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা করেন। পরে রাজশাহীর দুর্গাপুর থানা এ মামলা তদন্ত করে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। তবে মামলা বিচার চলাকালে সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত অন্য দুই আসামিকে খালাস দেন এবং অভিযুক্ত রাকিবুল হাসলামকে কারাদণ্ড দেন।
অ্যাডভোকেট ইসমত আরা আরও জানান, আলাদা দুইটি ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য আরেকটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। আর দুই ধারায় সাজা দেওয়া এ কারাদণ্ড একটির মেয়াদ শেষের পর অন্যটি কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

August 13, 2023
ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা আদায়ের দায়ে যুবকের কারাদণ্ড!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা আদায়ের দায়ে যুবকের কারাদণ্ড!

আপডেট সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩