ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ট্রেন থেকে তেল চুরির সময় চালকসহ গ্রেফতার ২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

ট্রেনের তেল চুরির সময় ট্রেনের চালক সহ আটক দুইজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্রেন থেকে তেল চুরির সময় চালকসহ গ্রেফতার ২!

নিজস্ব প্রতিবেদক:
ট্রেন থেকে তেল চুরির সময় চালকসহ গ্রেফতার ২! ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় একই ট্রেনের লোকো মাস্টারসহ (চালক) দুই জনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকে ৪৫ লিটার তেল জব্দ করা হয়। সোমবার (৭ আগস্ট) সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৬ আগস্ট) রাতে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে তেল চুরির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বগুড়ার আদমদিঘি উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে ট্রেন চালক হেলাল হোসেন (৩৬)। অপরজন নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়ার মৃত আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (৩৬)। হেলাল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে পাবনার ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে আরএনবি গোয়েন্দা রাজশাহী শাখার একটি টিম নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে অভিযান চালায়। এসময় ৪৫ লিটার তেলসহ দুই জনকে হাতেনাতে ধরা হয়। এদের মধ্যে একজন রেলের লোকো মাস্টার হিসেবে কর্মরত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রেলওয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। রেলওয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

August 7, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রেন থেকে তেল চুরির সময় চালকসহ গ্রেফতার ২!

আপডেট সময় : ১০:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩