বড়াইগ্রামে ইপিজেডের নারী শ্রমিকে কুপিয়ে হত্যা!
- আপডেট সময় : ০৭:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে ইপিজেডের নারী শ্রমিকে কুপিয়ে হত্যা!
নাটোর প্রতিনিধি:
বড়াইগ্রামে ইপিজেডের নারী শ্রমিকে কুপিয়ে হত্যা! নাটোরের বড়াইগ্রামে স্বামী পরিত্যক্তা প্রিয়া খাতুন নামে এক ইপিজেডের নারী শ্রমিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মেরিগাছা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রিয়া খাতুন একই উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও ঈশ্বরদী ইপিজেড এর শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক মনির জানায়, প্রিয়া নামে ওই নারী কয়েন বাজারে বাস থেকে নেমে মেরিগাছা যাওয়ার জন্য তার ভ্যানে উঠে। পথিমধ্যে মশিন্দা এলাকায় অস্ত্র নিয়ে কয়েকজন দুর্বৃত্ত তার ভ্যানের গতিরোধ করে প্রিয়াকে জোর করে পাশের একটি পাটের জমিতে নিয়ে যায় এবং গলা কেটে তাকে হত্যা করে। এ সময় সে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় দুর্বৃত্তরা প্রিয়াকে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নশ্চিত করে জানান, প্রতিদিনের মত পাবনার ইশ্বরদীর ইপিজেড এর কাজ শেষে প্রিয়া খাতুন বাসযোগে নিজ বাড়ীতে যাওয়ার জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারে বাস থেকে নামে। সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মশিন্দা এলাকায় ভ্যানটির গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি পাটের জমিতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা। পরে ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরী করে। পরে সিআইডি ও পিবিআইকে সংবাদ দেয় পুলিশ। তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক মনির হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ এই হত্যা কাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে।






















