ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লালপুরে গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফসিয়ার রহমান গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লালপুরে গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লালপুরে গ্রেফতার! নাটোরের লালপুর থেকে মানবতাবিরোধী অপরাধে ১৯৭৩ এর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ৬৫ বছর বয়সী রাজাকার বাহিনীর সদস্য মোঃ ফসিয়ার রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৬ সিপিসি-৩ এর সহযোগীতায় র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বুধবার (২৫ জুলাই) দিবারাত বারোটার দিকে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজাকার মোঃ ফসিয়ার রহমান যশোহর জেলার বাঘারপাড়া উপজেলার খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিল। সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ গ্রেফতারকৃত রাজাকার ফসিয়ার রহমান সহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে চলতি বছরের ২৫ জুন আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ আসামী ফসিয়ার রহমান এর মৃত্যুদন্ডের আদেশের পর হতে আসামী মোঃ ফসিয়ার রহমান ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। পরবর্তীতে র‍্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লালপুরে গ্রেফতার!

আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩