মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লালপুরে গ্রেফতার!
নাটোর প্রতিনিধিঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী লালপুরে গ্রেফতার! নাটোরের লালপুর থেকে মানবতাবিরোধী অপরাধে ১৯৭৩ এর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ৬৫ বছর বয়সী রাজাকার বাহিনীর সদস্য মোঃ ফসিয়ার রহমানকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬ সিপিসি-৩ এর সহযোগীতায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বুধবার (২৫ জুলাই) দিবারাত বারোটার দিকে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজাকার মোঃ ফসিয়ার রহমান যশোহর জেলার বাঘারপাড়া উপজেলার খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিল। সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ গ্রেফতারকৃত রাজাকার ফসিয়ার রহমান সহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে চলতি বছরের ২৫ জুন আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ আসামী ফসিয়ার রহমান এর মৃত্যুদন্ডের আদেশের পর হতে আসামী মোঃ ফসিয়ার রহমান ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। পরবর্তীতে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.