নলডাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে লম্পট গ্রেফতার!
- আপডেট সময় : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে লম্পট গ্রেফতার!
নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে লম্পট গ্রেফতার! নাটোরের নলডাঙ্গায় ১৪ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে আজাদ মন্ডল নামে ৫৪ বছর বয়সী এক লম্পটকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুর্বমাধনগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আজাদ মন্ডল উপজেলার মাধনগর ইউনিয়নের মৃত ছাবের মন্ডলের ছেলে।
অভিযোগের সূত্রে পুলিশ জানায়, গত ১০ জুলাই বিকেল ৫টার দিকে ওই কিশোরীর সহপাঠি লম্পট আজাদের নাতনীর সন্ধানে তার বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আজাদ প্রতিবন্ধী কিশোরীকে একাকী পেয়ে তার শয়ন ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় ওই শিশুটি ডাক চিৎকার দিতে গেলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় লম্পটটি। মৃত্যুর ভয় দেখানোর কারনে প্রথমে পরিবারের কাউকে ধর্ষণের কথা জানায়নি ওই কিশোরী। পরে সে অসুস্থ্ হয়ে পড়লে বিষয়টি তার মাকে খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় হৈচৈ পড়ে যায়। এই ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে আজাদ মন্ডল কে আসামী করে বুধবার সন্ধ্যায় নলডাঙ্গা থানায় একটি ধর্ষণের মামলা করেন। ওই মামলা আমলে নিয়ে এদিন সন্ধায় অভিযান চালিয়ে ধর্ষক আজাদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
নলডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত আজাদ মন্ডলকে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






















