বাগাতিপাড়ায় বজ্রপাতে সাবেক এমপির নাতি শপথ নিহত!
- আপডেট সময় : ০৩:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বজ্রপাতে সাবেক এমপির নাতি শপথ নিহত!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় বজ্রপাতে সাবেক এমপির নাতি শপথ নিহত! নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে বোরহান কবির শপথ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) বিকালে উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত শপথ পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুরের মিলকিপাড়া গ্রামের সুলাইমান হোসেনের ছেলে এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদের নাতি।
এলাকাবাসী সুত্রে জানাযায়, রোববার বিকেলে মিশ্রিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে সৌখিন ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। শপথ বিবাহিতদের পক্ষে খেলায় অংশ নেয়। খেলার সময় মাঠে বজ্রপাত হলে শপথ গুরুতর আহত হয়। এ সময় তার বন্ধুরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দয়ারামপুর বাজারে মজুমদার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অংশুমান মজুমদার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পরিবারের লোকজন নিহত শপথের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।
মজুমদার ক্লিনিকের পরিচালক ডা. অংশুমান মজুমদার বলেন, বজ্রপাত পড়ে তার শরীর পুরো কালো হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন ক্লিনিকে আনার আগেই ওই যুবকরে মৃত্যু হয়েছে।
নিহত শপথের নানা নাটোর-১ আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ঘোটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রাত সোয়া ৮ টায় তার জানাযা শেষে দাফন সম্পূর্ণ করা হয়েছে।




















