ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বোয়ালিয়া থানা-সংগৃহিত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন! রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আলতাফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছে। তিনি নগরীর খুলিপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২২জুন) দুপুর একটার সময় এঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত আলতাফ গ্রুপ ও স্থানীয় আজিজ গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর নিযাম উল আজিম মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। বৃহস্পতিবার দুপুরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলতাফের বাম হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার ডান হাতের কয়েকটি আঙ্গুলও কেটে যায়। তাকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখান থেকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

June 22, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন!

আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩