ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

৯৯৯ নম্বরে ফোন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

চন্দ্রিমা থানা-সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৯৯৯ নম্বরে ফোন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
৯৯৯ নম্বরে ফোন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার! রাজশাহী নগরীর আসাম কলোনী এলাকায় পাঁচ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। জরুরী ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ গিয়ে মোঃ রশিদ সরদার (৬৪) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার (১৭ জুন) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগীতায় আসাম কলোনী (নিউ কলোনী) এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। রশিদ সরদারের গ্রামের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ। তার বাবার নাম মিঠু সরদার। চন্দ্রিমা থানার আসাম কলোনী (নিউ কলোনী) এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন রশিদ। নিজ বাড়ির সামনে তার একটি লন্ড্রির দোকান রয়েছে। ভুক্তভোগী শিশুটির মা জানান, আটককৃত রশিদ সরদার ও শিশুটির পরিবার একই এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। শনিবার বেলা ১২টার দিকে শিশুটি তার ছোট তিন বছরের ভাইয়ের সঙ্গে খেলার সময় ৫ টাকার লোভ দেখিয়ে কৌশলে রশিদ তার লন্ড্রির দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির মা ও বাবা বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

পরে ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুর মা আরও জানান, সন্ধ্যার পর আমি বাসায় ফিরে মেয়ের গায়ে হাত দিতেই দেখি তার গায়ে ব্যাপক জ্বর। এছাড়া আমার মেয়ে স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে এমন কথা আমাকে জানালে তার কাছ থেকে বিস্তারিত আরও জানার চেষ্টা করি। আমার মেয়ে জানায়, দুপুরের দিকে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর তার ছোট ভায়ের সাথে খেলা করছিল। এসময় আমার ছেলেকে রশিদ তার লন্ড্রির দোকানে ধরে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বলে তোর ভাইকে এসে নিয়ে যা। মেয়েটি তার দোকানে গেলে দোকানে সাটার নামিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় আমার ছোট ছেলের সামনেই হাত দিয়ে তার লালসা মিটিয়ে শিশুটির সর্বনাশ করে এবং হাতে ৫টাকা ধরিয়ে ভয়ভীতি দেখায় বৃদ্ধ রশিদ।
স্থানীয়রা জানান, রশিদ সরদার একজন খারাপ প্রকৃতির লোক। কারন তার নিজের কন্যা সন্তানও রশিদের কাছে নিরাপদ না। এ কারণে তার স্ত্রী মেয়েদের সব সময় নিষেধ করেন তার বাবার কাছে না যাওয়ার জন্য। এর আগে বাবার চরিত্রহীন কর্মকান্ডের কারনে রশিদের এক সন্তান গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আজ রোববার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

June 18, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৯৯৯ নম্বরে ফোন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার!

আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩