ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকারীদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

লালপুরে মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকারীদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকারীদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন! বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমক এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে লালপুরে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (১৭ জুন) সকালে লালপুর ত্রিমোহনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সদস্য জামিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন , ঢাকা ক্যানভাস লালপুর প্রতিনিধি প্রভাষক আতাউর রহমান, সাপ্তাহিক শহীদ সাগরের ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক আবদুস সালাম, শিমুল আলী, সজিবুল ইসলাম হৃদয়, আব্দুল জব্বার সুজন,শরিফুল ইসলাম, মিঠুন আলী, নুহুউল্লাহ্ প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

June 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকারীদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন!

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩