ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ বরখাস্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৫৯৪ বার পড়া হয়েছে

উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ বরখাস্ত!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ বরখাস্ত! নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন হত্যা মামলার চার্জসীট (অপরাধ) আদালত গ্রহণ করায় চেয়ারমান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানাযায়। চিঠি প্রাপ্তির পর থেকে এই নির্দেশনা কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

এরআগে ওই মামলা জনিত কারনে উপজেলা পরিষদ চেয়ারমান আসাদ কারাগারে অবস্থান করায় আর্থিক স্বাক্ষরিক ক্ষমতা হারিয়ে ফেলেন। এ অবস্থায় মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার খবর বিভিন্ন লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তবে এখন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ বিষয়ে কার্যকর ভুমিকা রাখা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ ও তার তিন ভাইসহ অন্যরা ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবনকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা জীবনের মা জাহানারা বেগম বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

ওই মামলা ও ঘটনার পর থেকে পালিয়ে বেড়ান আসাদ। পরবর্তীকে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন। পরে অন্য একটি মারামারি মামলায় আদালতে হাজিরা দিকে গেলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতের নির্দেশে কারাগারে রাখা হয় তাকে। এরপর দীঘদিন কারাগারে অবস্থান করা অবস্থায় আইনজীবির মাধ্যমে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি।

অন্যদিকে মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসীন প্রদান করেন। প্রাথমিক ভাবে অপরাধ প্রমাণ হওয়ায় এবং আদালত চার্জসীট (অপরাধ) গ্রহণ করায় বৃহস্পতিবার চেয়ারমান পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এবাপারে জানতে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

June 14, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ বরখাস্ত!

আপডেট সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩