পুলিশের বিরুদ্ধে থানা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ!
- আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৩১৬৭ বার পড়া হয়েছে

পুলিশের বিরুদ্ধে থানা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
পুলিশের বিরুদ্ধে থানা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ! লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে থানা ও পুলিশ সুপার এর নিকট অভিযোগ করেছে ভুক্তভোগী সেকেন্দার আলী। অভিযোগ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে সেকেন্দার আলীর জমির আম গত ৩ জুন রাজশাহীর বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের মালেক সরকার বিনা ও তার লোকজন জোর করে পেড়ে নিয়ে যায়।
এ খবর পেয়ে সেকেন্দার আলীর ছেলে মেহেদী হাসান আরিফ বাগানে আসলে মালেক সরকার বিনার লোকজন হাসুয়া নিয়ে তাড়া করলে আরিফ প্রাণভয়ে পালিয়ে বাঁচে।
মালেক সরকার লালপুর থানার এএসআই ইকবাল হোসেনের দুলাভাই হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে সেকেন্দার আলীর ছেলে আরিফ কে অকথ্য ভাষায় মোবাইল ফোনে গালিগালাজ করে হুমকি দেয়। এতে করে সেকেন্দার আলী লালপুর থানার এএসআই ইকবাল হোসেন এর বিরুদ্ধে জেলা পুলিশ সুপার নিকট ও লালপুর থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে এএসআই ইকবাল হোসেন মোবাইলে গালিগালাজ ও হুমকি দেওয়ার কথা কথা স্বীকার করেন।
অভিযুক্তরা হলো বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত জাকাত সরকারের ছেলে মালেক সরকার (৫৫), মালেক সরকারের ছেলে রুবেল সরকার (২৬), সজিব সরকার (২২), লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪৮),শহিদুল ইসলামের ছেলে শুভ ইসলাম।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন অভিযোগের কথা অস্বীকার করলেও থানার সিল মোহর সহ প্রাপ্তি স্বীকার পত্র ও হুমকি প্রদানের রেকডিং প্রতিবেদককে প্রদান করেছে ভুক্তভোগী সেকেন্দার আলী।























