ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে একাধিক মামলা, অসহায় ভুক্তভোগী পরিবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে সংবাদ সম্মেলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে একাধিক মামলা, অসহায় ভুক্তভোগী পরিবার!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে একাধিক মামলা, অসহায় ভুক্তভোগী পরিবার! নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে একাধিক মামলা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে। প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের করা একের পর এক মামলায় অসহায় হয়ে পড়েছে ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবার। ফিরোজ আহম্মেদ নাজিরপুর মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দৌলতপুর গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে ওই ছাত্রীর বাবা তার বাড়ীতে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

ছাত্রীর বাবা দাবি করেন, ২০২২ সালের ১ অক্টোবর তার মেয়ে এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা দিতে যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে। পরীক্ষা শেষে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে তার কক্ষে ডেকে ফেল করার ভয়ভীতি দেখায়। এরপর মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাস যোগে রাজশাহী নিয়ে যায়। সেখানে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে একদিন পর পুলিশ মেয়েকে উদ্ধার করতে সক্ষম হলেও ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন পর প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ গাজিপুরের কালিয়াকৈর থেকে র‍্যাবের হাতে আটক হন।

ওই ছাত্রীর বাবা আরো জানান, প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ জামিনে মুক্ত হয়ে আমার বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দায়ের করে ভয়ভীতি দেখাচ্ছেন এবং প্রতিবেশিকে দিয়ে আরো একটা মামলা দায়ের করান। প্রতিবেশি দিয়ে করানো সেই মামলায় ১২ দিন জেলে থাকতে হয়েছে তাকে। মেয়ের ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা করে তিনি অসহায় হয়ে পড়েছেন বলে দাবি করেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থার নিকট সহযোগিতার দাবি জানান ওই সংবাদ সম্মেলনে। ওই সময় তার পরিবারের সদস্য ও নিকট আত্মীয় উপস্থিত ছিলেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ ওই ছাত্রীর পরিবারে ভয়ভীতি দেখানো হয়নি দাবি করে বলেন, আমি সত্য মামলা দায়ের করেছি। তারাই আমার বিরুদ্ধে ধর্ষনের মিথ্যা মামলা দায়ের করেছেন। প্রতিবেশির মামলার বিষয়ে তিনি জানেন না।

May 9, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে একাধিক মামলা, অসহায় ভুক্তভোগী পরিবার!

আপডেট সময় : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩