ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

বাগমারায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে

রাজশাহির বাগমারায় রাত্রী কসমেটিক্স দোকানে হামলার অভিযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
বাগমারায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ! রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ বাজারে রাত্রী কসমেটিক্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে দিনে-দুপুরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ব্যাবসায়ীকে মারপিট করে দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারের ব্যবসায়ী রানা সরকার এর রাত্রী কসমেটিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার (৫ মে) দুপুর ১২ টার দিকে স্থানীয় আরিফ মোল্লা নামের এক ব্যক্তির নেতৃত্বে খোকন মোল্লা, পলাশ মোল্লা, ইতি মোল্লাসহ প্রায় ১০/১২ জন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এসময় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় দুই লাখ টাকা লুট করে নেয় হামলাকারীরা। বাধা দিতে গেলে ব্যবসায়ী রানা সরকার কে মারপিট করে তারা।

তাকে উদ্ধারে এগিয়ে এলে সবুজ মোল্লা, রায়হান আলী বাবু ও সায়েম খান কে শারীরিক ভাবে লাঞ্চিত করে হামলাকারীরা। এক সময় চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে দোকানের কাঁচসহ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে ফেলে। চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র উচিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে সবুজ মোল্লা নামের যুবক কে মারতে মারতে ধরে নিয়ে যায়।

ব্যবসায়ী রানা সরকার জানান, বুহস্পতিবার ছিল মোহনগঞ্জ হাট বার। হাটের আদায়ের টাকা আমার দোকানেই গচ্ছিত ছিল। আজ শুক্রবার আরিফ মোল্লার নেতৃত্বে খোকন মোল্লা, পলাশ মোল্লা, ইতি মোল্লাসহ প্রায় ১০/১২ জন মিলে চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারপিট করে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, হামলার পর মোহনঞ্জ বাজার এলাকায় লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা মোহড়া দেয়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত আরিফ মোল্লা জানান, রানার দোকানে আমরা কোন হামলা ও লুট করিনি। এসব অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে বাগমারা থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মোহনগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে দোকানের ভেতর কিছু জিসিপত্র এলোমেলা অবস্থায় দেখেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত গত ব্যবস্থা নেয়া হবে।

May 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ!

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩