লালপুরে ভেজাল বিরোধী অভিযানে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা!
- আপডেট সময় : ০২:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

লালপুরে ভেজাল বিরোধী অভিযানে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে ভেজাল বিরোধী অভিযানে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা! নাটোরের লালপুরের বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর। মঙ্গলবার (১৮ এপ্রিল) র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল সোমবার (১৭ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কামারহাটি, আড়বাব, কেশববাড়ীয়া, বিলবাড়ীয়া, চকজোতদৈবকী ও বড়বাড়ীয়া গ্রামে ৭টি পৃথক প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, খাদ্যদ্রব্যে ক্ষতিকর ক্যামিক্যাল মিশ্রন এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে কামারহাটি গ্রামের পুতুল বেকারী প্রতিষ্টানকে দশ হাজার টাকা, আড়বাব গ্রামের শহীদুল গুড় কারখানা প্রতিষ্টানকে চল্লিশ হাজার টাকা, কেশববাড়ীয়া গ্রামের আনন্দ গুড় কারখানাকে পঁচিশ হাজার টাকা ও সুশান্ত গুড় ভান্ডার প্রতিষ্টানকে পঁচিশ হাজার টাকা, চকজোতদৈবকী গ্রামের জিহাদ দই ঘর প্রতিষ্টানকে দশ হাজার টাকা ও বিলমাড়ীয়া গ্রামের ঘোষ মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্টানকে দশ হাজার টাকা এবং বড়বাড়ীয়া গ্রামের মেসার্স জেএস ট্রেডার্স প্রতিষ্টানকে দশ হাজার টাকা করে মোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।






















