ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ডেকে এনে গণধর্ষণ; প্রধান আসামী গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে

নাটোরে গণধর্ষণ মামলার প্রধান আসামি তামিম আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ডেকে এনে গণধর্ষণ; প্রধান আসামী গ্রেপ্তার!

নাটোর প্রতিনিধিঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ডেকে এনে গণধর্ষণ; প্রধান আসামী গ্রেপ্তার! নাটোরে এক স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী তামিমকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গণধর্ষণ ঘটনার পর থেকে পালিয়ে থাকার পর তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারী) মধ্যরাতে রাজশাহী মাহানরের কাশীয়াডাঙ্গা থানা এলাকার কাঠালবাড়ীয়া এলাকা থেকে তামিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ তামিম (১৯) নাটোর সদর উপজেলার চাঁনপুর পাবনাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার (১৯ ফেব্রুয়ারী) সকালে বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে তামিমের পরিচয় হয়। সেই পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তামিম। পরবর্তীতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এ্যাপস ইমোতে কথাবার্তা হতো তাদের মধ্যে। ছাত্রীর মনে বিশ্বাস জাগিয়ে তোলে তামিম। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে গত ৭ ফেব্রুয়ারী ওই ছাত্রীকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া চাঁনপুর গ্রামে নিয়ে আসে। এদিন রাতে ওই এলাকার একটি বিলের মধ্যে কলাবাগানে নিয়ে তামিম সহ তার সহযোগী পীরগঞ্জ মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল মজিদ (২৬), চাঁনপুর পাবনা পাড়া গ্রামের সোনাউল্যাহর ছেলে সিরাজুল ইসলাম (৩০) সহ অজ্ঞাত আরো দুইজন ঐ ছাত্রীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরে আব্দুল মজিদ ভোররাতে ভিকটিমকে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে রাজশাহী গামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য বনবেল ঘড়িয়া বাইপাস মোড়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা ভিকটিমের অস্বাভাবিক দেখে সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নাটোর সদর থানায় তামিম, আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
র‍্যাব কর্মকর্তা আরো জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যসহ ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রাজশাহী মাহানগর এর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান মোঃ তামিমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তামিম। গ্রেপ্তারকৃত
তামিমকে নাটোর সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

February 19, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ডেকে এনে গণধর্ষণ; প্রধান আসামী গ্রেপ্তার!

আপডেট সময় : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩