ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু

সিংড়ায় ২১ পাখি অবমুক্তসহ তিন পাখি শিকারির অর্থদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ২৩৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ২১ পাখি অবমুক্তসহ তিন পাখি শিকারির অর্থদন্ড!

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় ২১ পাখি অবমুক্তসহ তিন পাখি শিকারির অর্থদন্ড! চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে বিয়াশ গ্রামের হেলাল উদ্দিন (২৮), বিপ্লব (২৮) ও হাবিব (২৫) নামে তিন পেশাদার শিকারিকে আটক করার পর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ( ভোর রাতে প্রশাসনের সহযোগীতায় স্থানীয় পরিবেশ কর্মীরা চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার দুর্গম ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের ডাহিয়া বাজারে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান তাদেরকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করেন। পরে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির ২১টি দেশী ও অতিথি পাখি জনসম্মুখে অবমুক্ত এবং বিভিন্ন ফাঁদ ধ্বংস করা হয়। অভিযানের সময় উদ্ধারকৃতআহত দুটি পাখিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী হাসিবুল হাসান, সাংবাদিক কুরবান আলী প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষ ভাগে এবং শীতের শুরুতে অল্প পানিতে মাছের সাথে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে চলনবিল। আর সেই সাথে এক শ্রেণির পাখি শিকারিদের তৎপরতা দেখা যায়। বৃহস্পতিবার ভোরে প্রশাসনের সহযোগিতায় ১৫ সদস্যসের একটি দল সিংড়ার চলনবিলের ডাহিয়া, পাঁচপাকিয়া, দেবত্তর এলাকায় অভিযান চালায়। এসময় হেলাল উদ্দিন, বিপ্লব ও হাবিব নামে স্থানীয় তিন পেশাদার পাখি শিকারিকে আটক এবং পাতি সরালি, কাদাখোঁচা, টোকা, হুটটিটি, ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির ২১টি দেশী ও অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক তাদেরকে ১৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত পাখি জনসম্মুখে অবমুক্ত ও বিভিন্ন ফাঁদ ধ্বংস করা হয়। আর আহত দুটি পাখিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চলনবিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে বিলের দুর্গম এলাকায় স্থানীয় পরিবেশ কর্মীদের সাথে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ২১ পাখি অবমুক্তসহ তিন পাখি শিকারির অর্থদন্ড!

আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২