রানীশংকৈলে পানিতে পড়ে শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

রানীশংকৈলে পানিতে পড়ে শিশুর মৃত্যু!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈলে পানিতে পড়ে শিশুর মৃত্যু! বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে যানা গেছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে। নিহত শিশু রিপন রায় (৩) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহতের মা ও দাদা দাদি তারা সকলে গরুর জন্য ঘাস আনতে বাড়ির মাঠে যায়।এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়।এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসে এবং পানিতে পড়ে যায়।নাতি কে খুজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি কে ভাসতে দেখে মৃত অবস্থায় তুলে তুলে আনে দাদা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।
এবিষয়ে রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্যা কার্য্য করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



















