রাণীশংকৈলের টেন্ডার নিয়ে মেয়রের মতবিনিময়!
- আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলের টেন্ডার নিয়ে মেয়রের মতবিনিময়!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলের টেন্ডার নিয়ে মেয়রের মতবিনিময়! ঠাকুরগাঁও রাণীশংকৈলে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনে দুই কোটি টাকার দরপত্রকে কেন্দ্র করে আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে শনিবার (২২অক্টোবর) দুপুরে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এক মতবিনমিয় সভার আয়োজন করেন।রাণীশংকৈলের ২ কোটির টাকার টেন্ডার নিয়ে মেয়রের মতবিনিময়!
মতবিনিময় উপলক্ষে পৌর কাযার্লয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে সতবিনিময় সভায় তিনি বলেন, স্থানীয় কয়েকজন ঠিকাদার উক্ত দরপত্রকে কেন্দ্র করে দরপত্রটির সিডিউল ক্রয়ের তারিখ
পরিবর্তনের জন্য ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সরকার শাখা ঠাকুরগাঁও উপ-পরিচালক বরাবর
আবেদন করেন। অথচ আজকে দেখা গেল কোন স্থানীয় ঠিকাদার দরপত্র দাখিল করেননি। তিনি আক্ষেপ করে আরো বলেন, যে ঠিকাদাররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল অথচ আজ তাদের দরপত্র
ক্রয়ের যোগ্যতা না থাকায় কেউ দরপত্রের কিনতে পারেননি। শুধুমাত্র কতিপয় ঠিকাদার আমার দল, পৌরসভা, সরকারের ভাবমূর্তিক্ষুন্ন এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য গনমাধ্যমে অপপ্রচার চালিয়ে ছিলেন। যা অত্যান্ত দুঃখজনক।
পৌর অফিস সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের জন্য পৌরসভার সহকারি প্রকৌশলী এসএম জাবেদ আলী স্বাক্ষরিত গত ২৫ সেপ্টম্বর
সংশোধিত টেন্ডার নোটিশ (ওটিএম)এর মাধ্যমে দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়।কাজটি পেতে এম/এস এম এম ট্রেডার্স, এম/এস এইম পাউয়ার, ইনারজিয়ন বাংলাদেশ লিমিটেড, এম/এস এসএস ট্রেডার্স এই ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছেন।
এ ব্যাপারে রাণীশংকৈল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের মুঠোফোনে
বলেন,আমাদের রাণীশংকৈলের টিকাদারদের এই দরপত্র ক্রয়ের কোন লাইসেন্স নেই তাই সিডিউল ক্রয়
করা হয়নি।
প্রসঙ্গত: রাণীশংকৈল পৌরসভার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের কাজটির দরপত্রে ওটিএম এর পরিবর্তে এলটিএম হিসেবে পত্রিকায় প্রকাশিত হওয়ায় ত্রুটিজনিত কারণে পৌরমেয়র এক অফিস আদেশে গত ১ সেপ্টেম্বর এটি স্থগিত করেন।
পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এ সময় সাংবাদিকদের আরো বলেন, আমাকে হেও প্রতিপন্ন এবং আমার সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য।একটি মহল উঠে পড়ে লেগেছে তাদের মধ্যে আমাদের দলের উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব সহ উপজেলা জাতীয় পার্টির নেতা আবু তাহের বিএনপির পৌর সাধারণ সম্পাদক মহসিন আলী,বহিস্কিত আ`লীগ নেতা রওশন আলী, আনিসুর রহমান বাকী সহ সকলে আমার নামে মিথ্যা সংবাদ ছড়িয়েছিল মিডিয়ায়। এটা একটা সম্পন্ন মিথ্যা ঘটনা ছিল এখন অনলাইনের যুগ আমারা ঘরে বসেই সারাদেশের টেন্ডার গুলো দেখতে পায়। তারা আমাকে জনসাধারণের কাছে হেয়প্রতিপন্ন করেছে এজন্য এর জন্য আমি আমার দলের কাছে তাদের শাস্তিযোগ্য বিচার চাইবো।কারণ আমি আ`লীগের দলীয় একজন পার্থী হয়েই জয় লাভ করেছি তারা আমার দলকে সম্মান ক্ষুন্ন করেছে।



















