ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

রত্নাংকুর বনবিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

রত্নাংকুর বনবিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠান অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রত্নাংকুর বনবিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রত্নাংকুর বনবিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার রত্মাংকুর বনবিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেইন বুনন ও শুক্রবার বিকালে কঠিন চীবর দানের মাধ্যমে দিয়ে শেষ হয়েছে দু’দিন ব্যাপী দানোত্তম কঠিন চীনর দান। ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার রত্মাংকুর বনবিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেইন বুনন ও শুক্রবার বিকালে কঠিন চীবর দানের মাধ্যমে দিয়ে শেষ হয়েছে দু’দিন ব্যাপী দানোত্তম কঠিন চীনর দান।
সকালে মহাপরিনির্বাণপ্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিচ্ছবিতে পুষ্পমাল্য প্রদান ও ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ মাধ্যমে শুরু হয় কঠিন চীবর দানের অনুষ্ঠান। দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।
দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো উপজেলা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। এতে অংশ নেন বিভিন্ন পেশা শ্রেণির মানুষ। এছাড়া অনুষ্ঠানে বিমুক্তি জ্যোতি ভিক্ষুসহ বিহারে অধিষ্ঠান করা মোট ৮ জন ভিক্ষুকে স্থবির বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা পাঠসহ পাঁচ মিনিট নিরবতা( ভাবনা) পালন করেন পুণ্যার্থীরা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ানসহ অন্যান্য প্রমখ। এসময় অন্যাদের মধ্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন দেওয়ান দীপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা উপস্থিত ছিলেন। পঞ্চশীল পাঠ করেন পাহাড়িকা চাকমা।
অনুষ্ঠানে বনভান্তের অমৃতময় বাণীর উদ্বৃতি দিয়ে পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন, ফুরমোন আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ভৃগু মহাস্থবির, রতœাংকুর বন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির বোধিপুর বনবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জিনবোধি মহাস্থবির, রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ও ভদন্ত শ্রীমৎ সত্যপ্রেম মহাস্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বুদ্ধের বানী মনে ধারণ করে মৈত্রীময় ভাবনা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকার সুখ শান্তির প্রচেষ্টায় নিজেকে আবদ্ধ রেখে মৈত্রীময় ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে তবেই আমাদের মাঝে শান্তি সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় জাতি, ধর্ম, বর্ণ সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা বসবাস করছি। সব ধর্মের মানুষ এখানে শান্তিপ্রিয়ভাবে মিলেমিশে বসবাস করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই বলে আসছেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার। আমরা সবাই এ নীতিতে বিশ্বাসী।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রত্নাংকুর বনবিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২