সাপাহারে শিক্ষা প্রতিষ্ঠানে মা’সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ২৯৪ বার পড়া হয়েছে

সাপাহারে শিক্ষা প্রতিষ্ঠানে মা’সমাবেশ অনুষ্ঠিত
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে শিক্ষা প্রতিষ্ঠানে মা’সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা’সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত মা’সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
“শিক্ষিত মা’ একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে ওই মা’সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাপাহার উপজেলার পক্ষ থেকে প্রধান অতিথি একজন সচেতন মা’ একজন সচেতন শিক্ষক ও বিদ্যালয়ে শতভাগ উপস্থিত একজন শিক্ষার্থীর মাঝে একটি কর ক্রেষ্ট প্রদান করেন।

















