ঠাকুরগাঁও এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত! ঠাকুরগাঁওয়ে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ অফিস সম্মেলণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য ও ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন সদর থানার এএসআই(নিঃ) সহিদুল ইসলাম। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম। শ্রেষ্ঠ পুলিশ অফিসারদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল; সহকারি পুলিশ সুপার, পিবিআই; সহকারি পুলিশ সুপার, সিআইডিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।



















