ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

বাড়ির সামনের ছোট গাছে ঝুলছিল বৃদ্ধার লাশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

মৃত রহিমা বেগমের মেয়ের আহাজারি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাড়ির সামনের ছোট গাছে ঝুলছিল বৃদ্ধার লাশ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাড়ির সামনের ছোট গাছে ঝুলছিল বৃদ্ধার লাশ। নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির সানের ছোট একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল রহিমা নামে এক বৃদ্ধার লাশ। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বাগাতিপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের লক্ষণহাটি মহল্লা থেকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রহিমা বেগম (৭০) ঐ মহল্লার মৃত আব্দুর রহমানের স্ত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত রহিমা তার বড় ছেলে মুজিবরের সাথে থাকতেন। ফজরের নামাযের পূর্বে মৃতের বড় ছেলে ঘুম থেকে উঠে তার মা এর ঘরের দরজা খোলা দেখে ঘরের ভেতরে গিয়ে মাকে দেখতে না পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে তার ছোট ভাই শরিফুল বেরিয়ে আসে এবং তাদের মাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় বাড়ির সামনের ছোট একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাদের বৃদ্ধা মা রহিমাকে দেখতে পান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাগাতিপাড়া পৌরসভার লক্ষণহাটি মহল্লা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) ফজলুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাড়ির সামনের ছোট গাছে ঝুলছিল বৃদ্ধার লাশ!

আপডেট সময় : ০৫:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২