ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২জনের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৭২৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ পাওয়ার ক্রাশার ও ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর সুগার মিলস এর উপ-প্রধান (সম্প্রঃ) ফারুক আহমেদ’র অভিযোগের ভিত্তিতে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় থানা পুলিশের সহযোগিতায় উপজেলার উত্তর মুরাদপুর ও টুনি পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা।
উপজেলা ভূমি অফিস ও নাটোর সুগার মিলস অফিস সূত্রে জানা যায়, সরকারিভাবে নিষিদ্ধ অবৈধ পাওয়ার ক্রাশারের মাধ্যমে আখ মাড়াই করে এবং বিষাক্ত কিছু উপাদান দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আব্দুল কাদেরর ছেলে শরিফুল ইসলামের ২০ হাজার টাকা এবং টুনি পাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ইউসুফ আলীর ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা সত্যতা নিশ্চিত করে বলেন, অত্যাবশ্যাকিয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬’র ৩(১) ধারা লঙ্ঘন করে খাদ্যপন্যে (গুড়ে) হাইড্রোজ সহ বিভিন্ন বিষাক্ত উপদান ব্যবহার করে মানুষের জীবনকে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত করার অপরাধে পৃথক দুটি মামলা দিয়ে ২০ হাজার টাকা করে তাদের দুইজনের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এ সময় আখ মাড়াই করার অবৈধ পাওয়ার ক্রাশারের যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ বিষয়ে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বকর বলেন, অবৈধ পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই করে নাটোর সুগার মিলের চিনি উৎপাদনের আখ হ্রাস করা হচ্ছে। যাতে করে সুগার কর্পোরেশন তথা সরকার ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত সরকারি আদেশ বাস্তবায়নে নাটোর সুগার মিলস বদ্ধপরিকর।

November 2, 2021
বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২জনের জরিমানা
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২জনের জরিমানা

আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১