ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত! নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রমজান আলী (৩০) নামের বাংলাদেশি এক গরু ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে সাপাহার উপজেলার পাতাড়ী গ্রামের আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী উপজেলার মধ্য পাতাড়ী গ্রামের মোঃ জহাক আলীর ছেলে। সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পাতাড়ী গ্রামের ৭-৮ জনের একটি দল রবিবার রাতে চোরাচালানের জন্য ভারতে অনুপ্রবেশ করে গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। মঙ্গলবার ভোররাতে তারা গরু নিয়ে পাতাড়ী গ্রামের আদাতলা বিজিবি ক্যাম্পের ২৪২ মেইন পিলারের ১৩ আর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ১৫৯ বিএসএফ খুঁটাদহ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রমজান আলী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে ভারতীয় সীমান্তে পেরিয়ে নোম্যান্স ল্যান্ডের পুর্নভবা নদীতে এসে পড়েন তিনি। এরপর ভোরে তার অপর সঙ্গীরা বাড়িতে সংবাদ দিলে সকালে পরিবারের লোকজন নদীর আসেপাসে খুঁজাখুঁজি করে মঙ্গলবার ভোর ৬টায় তার পরিবারের লোকজন ও দলের লোকজন নদীর কিনার থেকে নিহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে থানায় জানালে ঘটনাস্থলে সাপাহার থানার পুলিশ সেখানে যায় এবং বিষয় টি পরিদর্শন করে পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান পুলিশ। এ ব্যাপারে সাপাহার উপজেলার আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি, নিহত ব্যক্তি বিজিবি ক্যাম্পের পার্শে বাড়ি ও তালিকাভুক্ত চোরাকারবারী বলে একাধিক এলাকাবাসী জানান। তিনি ভোররাতে ভারতের অভ্যন্তর থেকে গরু নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের খুঁটাদহ ক্যাম্পের বিএএসএফ সদস্যদের ছোড়া গুলিতে নিহত হন বলে একাধিক সুত্রে জানা যায়।

July 6, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত!

আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২