সাপাহার প্রেসক্লাবের সভাপতি সম্রাটকে সংবর্ধন!
- আপডেট সময় : ০৬:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ২১০ বার পড়া হয়েছে

সাপাহার প্রেসক্লাবের সভাপতি সম্রাটকে সংবর্ধন!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহার লোড পয়েন্টের পক্ষ থেকে সাপাহার প্রেসক্লাবের সভপাতি জুলফিকার আলী সম্রাটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকেল ৫ টায় সাপাহার লোড পয়েন্ট কার্যালয়ে সাপাহার শাখার লোড পয়েন্টের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভপতিত্ব করেন লোড পয়েন্টের সভাপতি আব্দুর রহমান। তৃনমূল সংবাদের ওপর বিশেষ অবদান রাখায় সাংবাদিক জুলফিকার আলী সম্রাটকে সংবর্ধনা প্রদান করা হয়র
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার শাখার লোড পয়েন্টের সাধারন সম্পাদক মাইনুদ্দীন ময়েন, যুগ্ন সাধারন সম্পাদক মীর আলম মীরু, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান ও সোহাগ সহ লোড পয়েন্টের কার্যনির্বাহী সদস্যরা ও গণমাধ্যম কর্মী সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।






















