সাপাহারে দৈনিক যায়যায়দিন এর বর্ষপূর্তি অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ২২৩ বার পড়া হয়েছে

সাপাহারে দৈনিক যায়যায়দিন এর বর্ষপূর্তি অনুষ্ঠিত
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে দৈনিক যায়যায়দিন এর বর্ষপূর্তি অনুষ্ঠিত। নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) সকাল ১০ টায় সাপাহার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তনের মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আকতার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার গোলাম রাব্বানী, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, জ্যেষ্ঠ প্রভাষক নুরে আলম সিদ্দিকী, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান, দৈনিক কালের কণ্ঠ ও করতোয়া প্রতিনিধি তছলিম উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার জুলফিকার আলী সম্রাট খোলাকাগজ ও ভোরের দর্পন প্রতিনিধি প্রদীপ সাহা, ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি নয়ন বাবু, মানবকন্ঠ প্রতিনিধি হাফিজুল হক,আনন্দ টিভি প্রতিনিধি নিখিল বর্মন, সৃষ্ঠি টিভি প্রতিনিধি আবু বক্কর, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ।






















