সমাজ সেবায় ভারত, বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যায়ার্ড অর্জন করেছেন আমিরুল ইসলাম
- আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে

সমাজ সেবায় ভারত, বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যায়ার্ড অর্জন করেছেন আমিরুল ইসলাম
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সমাজ সেবায় ভারত, বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যায়ার্ড অর্জন করেছেন আমিরুল ইসলাম। দারিদ্র্য বিমোচন, দেশকল্যাণ, কর্মপরায়ণ উদ্ভাবক ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ভারত, বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যায়ার্ড-২০২২ অর্জন করেছেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো: আমিরুল ইসলাম।
রবিবার (১৫ মে ) কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম নিউ টাউন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ায় এই এ্যায়ার্ড টি প্রদান করা হয়। কলকাতার বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বর্নাঢ্য অনুষ্ঠানে এই বিরল সম্মান সূচক পদক মো: আমিরুল ইসলামের হাতে তুলে দেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্ট্যাটাস সেক্রেটারি সাজাহান মন্ডল। এসময় পদক পাওয়ার পর মো: আমিরুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ বিরল সম্মাননার কৃতিত্ব আমার একার নয়। এ কৃতিত্ব বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকল শাখার সকল সদস্যের। তিনি তাঁর কাজের স্বীকৃতি দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে সাধুবাদ জানান।










