ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Two teenagers detained while attempting to cross into India at the Sherpur border

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

শেরপুরের শ্রীবরদী কর্ণঝোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুজনই কিশোর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্ণঝোড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক দুজনের একজনের নাম অপু চন্দ্র দাস (১৭)। অন্যজনের বয়স ১৩ বছর। তাদের দুজনের বাড়িই নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, ভারতে বসবাসরত তাদের এক চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, অর্থের বিনিময়ে তাদের ভারতে যেতে সহায়তার অভিযোগে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মামুন মিয়া (২২), কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মাসুদ মিয়া (২৫)। পরে আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ভারতে যেতে সহায়তার অভিযোগে উল্লেখিত তিনজনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

November 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

আপডেট সময় : ০৯:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬