
শেরপুরের শ্রীবরদী কর্ণঝোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুজনই কিশোর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্ণঝোড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক দুজনের একজনের নাম অপু চন্দ্র দাস (১৭)। অন্যজনের বয়স ১৩ বছর। তাদের দুজনের বাড়িই নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, ভারতে বসবাসরত তাদের এক চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
বিজিবি জানায়, অর্থের বিনিময়ে তাদের ভারতে যেতে সহায়তার অভিযোগে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মামুন মিয়া (২২), কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মাসুদ মিয়া (২৫)। পরে আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ভারতে যেতে সহায়তার অভিযোগে উল্লেখিত তিনজনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.