গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জিয়াউর রহমান দলটির গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিলের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতে চলমান থাকায় নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।






















