ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ বোদায় চুরির অভিযোগে আটক ব্যক্তির গণপি/টুনিতে মৃ’ত্যু টেলিফোন সংযোগ নেই, তবু কেনাকাটার নামে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলনের অভিযোগ পঞ্চগড়ে ১২ দিনে সড়কে ঝরল ১০ প্রাণ, বেপরোয়া যান চলাচলে উদ্বেগ পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতুর অভাব, দুর্ভোগে আট গ্রামের ৩৫ হাজার মানুষ শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

Four leaders and activists of the Awami League and its affiliated organizations arrested in Lalpur in a case filed under the Anti-Terrorism Act

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজু (৩০), ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে ও ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সম্রাট ইসলাম (৩৭), গোপালপুর কলেজসংলগ্ন মধুবাড়ী এলাকার মৃত শফিউল আলমের ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাদিম আলম (৩৪) এবং বৈদ্যনাথপুর গ্রামের মৃত নবাব আলী মন্ডলের ছেলে ও গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কেতাব আলীম মন্ডল (৬০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, লালপুর থানার মামলা নম্বর ১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। মামলাটির জিআর নম্বর ৩৩৪/২০২৬।

ওসি জানান, আরিফুল ইসলাম মিজুকে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে এবং সম্রাট ইসলামকে সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নাদিম আলমকে দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজ বাড়ি থেকে এবং কেতাব আলীম মন্ডলকে রাত দেড়টার দিকে বৈদ্যনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনকে রবিবার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।

November 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬