ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ বোদায় চুরির অভিযোগে আটক ব্যক্তির গণপি/টুনিতে মৃ’ত্যু টেলিফোন সংযোগ নেই, তবু কেনাকাটার নামে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলনের অভিযোগ পঞ্চগড়ে ১২ দিনে সড়কে ঝরল ১০ প্রাণ, বেপরোয়া যান চলাচলে উদ্বেগ পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতুর অভাব, দুর্ভোগে আট গ্রামের ৩৫ হাজার মানুষ শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা

বোদায় চুরির অভিযোগে আটক ব্যক্তির গণপি/টুনিতে মৃ’ত্যু

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

Man detained on suspicion of theft dies after being beaten by a mob in Boda

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় চুরির অভিযোগে আটক ব্যক্তির গণপি/টুনিতে মৃ’ত্যু

ভোরে বাড়িতে সিঁদ কাটার সময় স্থানীয়দের হাতে আটক; গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পঞ্চগড়ের বোদায় বাড়িতে সিঁদ কেটে চুরির চেষ্টার অভিযোগে আটক নাজমুল হক বিশারু (৬৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন। রবিবার (১৫ নভেম্বর) ভোরে স্থানীয়রা তাকে আটক করার পর বিক্ষুব্ধ জনতা মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রবিবার ভোর ৪টার দিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া লস্করপাড়ার জ্যোতিষ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীযাদুর প্রধানপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জ্যোতিষ চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা করছিলেন নাজমুল হক। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়ে তাকে আটক করেন। পরে তাকে মারধর করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার সঙ্গে নতুন চাকলাহাট এলাকার খারুয়া ব্রিজসংলগ্ন আশরাফ নামে আরও একজন জড়িত থাকার কথা জানা যায়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় নাজমুল হককে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

November 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় চুরির অভিযোগে আটক ব্যক্তির গণপি/টুনিতে মৃ’ত্যু

আপডেট সময় : ০৮:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬