ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হা/মলায় চাচার মৃ’ত্যু পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হলো ৭ম উপজেলা স্কাউট সমাবেশ দেবীগঞ্জে অপহৃত কিশোরী দিনাজপুর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ

অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

Journalist Ishaque, who once highlighted the helplessness of others, is now pleading for his own survival

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি

গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান; এনআইডি সংশোধনের জটিলতায় আটকে আছে প্রস্তুতি

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা, বিপদ-আপদ ও অসহায়ত্বের কথা তুলে ধরেছেন তিনি। মানুষের সমস্যার কথা পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট মহলে। অথচ আজ নিজের জীবন বাঁচাতে চিকিৎসার সুযোগ চেয়ে আকুতি জানাতে হচ্ছে সেই সাংবাদিককেই।

বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনসংক্রান্ত জটিলতায় আটকে গেছে তার চিকিৎসার প্রস্তুতি। একদিকে শারীরিক অবস্থার অবনতি, অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া, সব মিলিয়ে উদ্বেগে দিন কাটছে তার।

রোববার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও পরিচয়সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরেন ইসাহাক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার আবেদন, অসুস্থতার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হোক।

ইসাহাক জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত তিনি। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি বলে জানিয়েছেন তিনি। এ কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করলেও পরিচয়সংক্রান্ত কাগজপত্রের জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইসাহাকের এনআইডিতে তথ্যের এই অসামঞ্জস্যের পেছনে রয়েছে তার পারিবারিক পরিচয়ের ভিন্নতা। জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তাদের নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তার জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।

তার জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে বড় চাচা-চাচির নাম রয়েছে। অন্যদিকে জমিজমার দলিলে উল্লেখ আছে জন্মদাতা বাবার নাম। পরিচয়সংক্রান্ত এই ভিন্নতার কারণে বিভিন্ন দাপ্তরিক ও সম্পত্তিসংক্রান্ত কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাকে।

সমস্যা সমাধানে ইতিমধ্যে জন্মনিবন্ধন সংশোধন করেছেন এবং প্রয়োজনীয় এফিডেভিটও সম্পন্ন করেছেন বলে জানান ইসাহাক। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তার পারিবারিক পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। শিক্ষাগত সনদ সংশোধনের আগে অন্য কোনো কাজে তা ব্যবহার করবেন না—এমন অঙ্গীকারনামাও নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তিনি।

তবে এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি। ইসাহাকের ভাষ্য, গত রোববার নির্বাচন কমিশন থেকে তাকে খুদে বার্তা পাঠিয়ে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদে নাম সংশোধন করে জমা দিতে বলা হয়েছে।

শিক্ষাগত সনদ সংশোধনে তার আপত্তি নেই। তবে শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মাত্র ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ পাওয়া কঠিন বলে মনে করছেন তিনি। অন্যদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তাও বাড়ছে।

ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, তার পালিত বাবা এখন শয্যাশায়ী; বিছানা থেকে উঠতে পারেন না। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও এমন অসুস্থ যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এমন পরিস্থিতিতে শিক্ষাগত সনদ সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা তার জন্য আরও কঠিন হয়ে উঠেছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ বিষয়। ১৫ দিনের মধ্যে তা করা সম্ভব নয়।

রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন সম্ভব নয় বলে জানানো হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

ইসাহাকের দাবি, ইতিমধ্যে সম্পন্ন হওয়া তদন্ত ও জমা দেওয়া নথিপত্র বিবেচনায় নিয়ে তার এনআইডি সংশোধনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হোক। সংশোধিত শিক্ষাগত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করার কোনো আইনসম্মত বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, সেটিও বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন অন্যের অসহায়ত্বের কথা তুলে ধরা এই সাংবাদিক এখন নিজেই কঠিন সময় পার করছেন। তার কাছে এখন সবচেয়ে জরুরি উন্নত চিকিৎসার সুযোগ পাওয়া। পরিবারের কাছে ফিরে স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন দেখছেন তিনি।

ইসাহাকের আকুতি, “আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।”

একজন গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসার প্রস্তুতি যেন প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় অনিশ্চিত হয়ে না পড়ে—এটাই এখন তার স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা। নিয়ম মেনেই পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই ও সংশোধনের প্রক্রিয়া চলুক। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এবং আইনসম্মত সমাধানের পথ খুঁজে বের করার আবেদন জানিয়েছেন ইসাহাক।

November 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি

আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬