ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন

বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Election-related discussion meeting for Mobin Nirmal in Bangabari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরলেন তিনি, স্থানীয়দের সঙ্গে করেন প্রশ্নোত্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় এক উন্মুক্ত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ডবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মবিন নির্মল নিজের নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন।

মবিন নির্মল বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান নির্বাহী সদস্য। সভায় ভবানীপুরসহ আশপাশের এলাকার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, দৈনন্দিন ভোগান্তি ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।

উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে মবিন নির্মল বলেন, আপনারাই এই ইউনিয়নের মালিক। আপনাদের সমর্থন নিয়ে আমি জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আগামীতে বাঙ্গাবাড়ীকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং স্বচ্ছ ও ন্যায্য বিচারের একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

সরকারি বিভিন্ন ভাতা ও সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে কোনো ধরনের অর্থ লেনদেন বা অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করে সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষের পরামর্শ নিতে একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

ভোটারদের উদ্দেশে মবিন নির্মল বলেন, তারা যেন তার সম্পর্কে খোঁজখবর নিয়ে যোগ্যতা ও আচরণ বিবেচনা করে ভোট দেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন তার কাছে এসে অসম্মানিত না হন বা অযথা অপেক্ষায় থাকতে না হয়, সে বিষয়ে তিনি গুরুত্ব দেবেন। শাসক নয়, সুবিধাবঞ্চিত মানুষের সেবক হিসেবে কাজ করতে চান বলেও জানান তিনি।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে স্থানীয়রা প্রার্থীর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান।

November 7, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬