ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা বাগাতিপাড়ায় ফেনসিডিলসহ আটক ব্যক্তির ৩০ দিনের কারাদণ্ড নাটোরে ২৪ লেখকের গল্প-কবিতায় ‘সবুজ পৃথিবীর গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন দেবীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে মুক্তি চান মা স্বামী হারানোর দুই মাস পর সন্তান জন্ম, প্রসূতির পাশে ছাত্রদল ও ইউএনও পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকির অভিযোগ, পদ ছাড়তে চাপ দেওয়ার দাবি বাগাতিপাড়ায় সপ্তাহের ব্যবধানে ৫টি অননুমোদিত চক্ষু ক্যাম্প বন্ধ বাগাতিপাড়ায় শয়নকক্ষ থেকে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

bagatipara-theft-super-shop

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়া মোড় বাজারে অবস্থিত বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরেরা কয়েক দফায় দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল বাইরে নিয়ে যাচ্ছে।

দোকানমালিক আবিদুল হক আসিফ বলেন, সকালে দোকান খুলতে এসে টিনের চালা কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে হিসাব করে দেখেন, নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কয়েক দফায় চোরদের দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যেতে দেখা গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

November 5, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা

আপডেট সময় : ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬