ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

Lalpur crime

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে ইতালি প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত ইসলাম (২০) ও তার বাবা শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, শান্ত ইসলাম নিজেকে ‘সুমাইয়া আক্তার’ পরিচয় দিয়ে মেয়ের কণ্ঠে ওই প্রবাসীর সঙ্গে কথা বলতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বিয়ের সম্পর্ক গড়ে ওঠে। পরে শান্তর বাবা শহিদুল ইসলাম নিজেকে ওই প্রবাসীর ‘শ্বশুর’ পরিচয় দিয়ে কথা বলতেন। বিভিন্ন কৌশলে বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালানো হয়। লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ জে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শান্ত ইসলাম ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। বুধবারই তাদের আদালতে পাঠানো হয়েছে।

October 7, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬