ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

Shibganj BGB News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মো. আপন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার সালামপুর গ্রামের বাদলের ছেলে।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে আপন হোসেনকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ৪০টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১

আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬